মোলারগাঁওয়ে অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার মোলারগাঁও ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় ৫’শ অসহয়-দরিদ্র মানুষের মাঝে এ খাদ্যসমাগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্রসামগী বিতরণকালে উপস্থিত ছিলেন. মোলারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ মো. মকন মিয়া, দক্ষিণ সুরামা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোস্তফা মাহাবুব ইফতেকার চৌধুরী, ইউনিয়ন সচিব সজল কুমার দে, হিসাব সহকারী আমিনা বেগম, ইউপি সদস্য হুজায়ফা সুজা চৌধুরী সুজা, জবরুল ইসলাম জগলু, মো. মকব্বির আলী, গীতা রাণী দে, যুবদল নেতা বখতিয়ার আহমদ ইমরান, অফিস সহকারি লিমন দেব, শেখ সাজ্জাদ আহমদ, লিমন দে প্রমুখ।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed