মৌলভীবাজার থেকে নারী-শিশুসহ ২১ রোহিঙ্গা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে নারী-শিশুসহ ২১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাদের মৌলভীবাজার মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সুপার মো. জিয়াউর রহমান।
তিনি বলেন, মৌলভীবাজার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয়রা মৌলভীবাজার মডেল থানায় ফোন দিয়ে জানায় নারী-শিশুসহ ২১ জনের একটি অপরিচিত দল বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছে। এতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা হিসেবে পরিচয় দেয়। এদের মধ্যে ৭ শিশু, ৮ নারী ও ৬ জন পুরুষ রয়েছে।
পুলিশ জানায়, তাদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের মিজোরাম থেকে এ দলটি সীমান্ত অতিক্রম করে কুলাউড়া উপজেলা শহরে রাতের দিকে এসে এখানে অবস্থান নেয়। তারা গাড়ি করে মৌলভীবাজার বাসস্ট্যান্ড এলাকায় আসে। তাদের উদ্দেশ্য ছিল মৌলভীবাজার থেকে তারা কক্সবাজার শরণার্থী শিবিরে চলে যাবে।
পুলিশ আরও জানায়, তাদের ভালোভাবে জিজ্ঞাসাবাদের পর তথ্য-উপাত্ত নিয়ে কক্সবাজার শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও একটি রোহিঙ্গা দলকে মৌলভীবাজার থানা পুলিশ আটক করে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed