করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক: করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, আমরা এখন এর প্রাথমিক পর্যায়ে রয়েছি। এবারের ঢেউয়ে বড় আতঙ্কের কারণ হতে পারে অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট। খবর এনডিটিভির।
ডব্লিউএইচও প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছেন, আমরা বর্তমানে করোনা মহামারির তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছি। করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের পাশাপাশি সামাজিক গতিশীলতা এবং প্রমাণিত স্বাস্থ্য ব্যবস্থার অসামঞ্জস্য ব্যবহার বৃদ্ধির বড় ভূমিকা রয়েছে।
তিনি জানান, ভাইরাসটি বিকশিত হওয়া অব্যাহত রেখেছে, যার মাধ্যমে অধিক সংক্রামক ধরনগুলো তৈরি হচ্ছে। ডেল্টা ভ্যারিয়েন্ট ১১১টির বেশি দেশে পৌঁছে গেছে। আমরা ধারণা করছি, এটি শিগগিরই বিশ্বজুড়ে করোনার সবচেয়ে প্রভাবশালী ধরন হিসেবে আবির্ভূত হবে, যদি না তা ইতোমধ্যেই হয়ে গিয়ে থাকে।
সম্প্রতি বিশ্বজুড়ে করোনা সংক্রমণের হার বাড়তে দেখা গেছে। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে একটি বাদে সবগুলোতেই রেকর্ড সংখ্যক সংক্রমণ হয়েছে। টানা ১০ সপ্তাহ কমার পর সম্প্রতি করোনায় মৃত্যুও ফের বাড়তে শুরু করেছে।
করোনার এই ভয়াবহতা ঠেকাতে টিকাদানের বিকল্প নেই বলে মনে করিয়ে দিয়েছেন ডব্লিউএইচও প্রধান। আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে করোনা টিকার আওতায় আনতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানের কথাও ফের উল্লেখ করেন তিনি।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed