বিশ্বে করোনায় একদিনে আরো ৮ হাজার ৬৫৩ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক অতিমারি কোভিড-১৯ এর ধাক্কা সামলাতে হিমসিম খাচ্ছে তাবোদ বিশ্ব। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। করোনার প্রতিরোধে বেশ কয়েক দেশ ও প্রতিষ্ঠান প্রতিষেধক টিকা আবিষ্কার করলেও থামছে না সংক্রমণের গতি।
ভাইরাসটির নতুন ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ ৯১ হাজার। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ কোটি।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা কমেছে। এসময় মারা গেছেন গেছেন আরও ৮ হাজার ৬৫৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার ৫৭০ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪০ লাখ ৯১ হাজার ৪৮৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ২ লাখ ৭০ হাজার ৬২৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ৭০ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ৮৫৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৬০৬ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৯৮৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ১৩ হাজার ১২৩ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৯৩ লাখ ৮ হাজার ১০৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৫০০ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ৭ হাজার ৯৯৯ জন। মারা গেছেন এক লাখ ৪৬ হাজার ৮৬৮ জন।
এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৮ লাখ ৪৪ হাজার ২৪৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ১১ হাজার ৪৫১ জন।
এদিকে আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, কলম্বিয়া নবম ও ইতালি দশম স্থানে রয়েছে।
এই তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
ফ্রান্সে জন্মহার বাড়াতে মা-বাবার বিশেষ ছুটি
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে আশঙ্কাজনকভাবে কমে যাওয়া জন্মহার বাড়াতে এক অভিনব ও যুগান্তকারীRead More
পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে পাকিস্তানে। দেশটির বেলুচিস্তান ও খাইবারRead More



Comments are Closed