Main Menu

সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৩৮

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে একদিনে আরও ৫৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তাদের দেহে করোনা শনাক্ত হয়।

একই সময়ে বিভাগে মহামারি করোনায় মারা গেছেন আরও ৩ জন। এর মধ্যে সিলেটে ১, সুনামগঞ্জে ১ ও হবিগঞ্জে ১ জন।

বৃহস্পতিবার সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রেরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫৩৮ জনের মধ্যে সিলেট জেলায় ২৩১ জন, সুনামগঞ্জে ৬৫, হবিগঞ্জে ৯৯ ও মৌলভীবাজারে ৯১ জন। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫২ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস।

একই সময়ে র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে সিলেট বিভাগে আরও ৭৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে সিলেটের ২২ জন, সুনামগঞ্জের ৩১ জন, হবিগঞ্জের ১৬ জন ও মৌলভীবাজারের ১০ জন রয়েছেন।

এদিকে, সিলেট বিভাগের চার জেলায় বর্তমানে হাসপাতালে করোনা রোগী ভর্তি আছেন ৪৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৪১, সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ৩১ ও মৌলভীবাজারে ৪০ জন।

এছাড়া একই সময়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৭৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬৭ জন, হবিগঞ্জ জেলার ২৪ জন, মৌলভীবাজার জেলায় ৮১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া ৫ জন করোনামুক্ত হয়েছেন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩১ হাজার ৪২৯ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৫ হাজার ৮৯৫ জন।

আর এ পর্যন্ত সিলেটে করোনার ছুবলে প্রাণ হারিয়েছেন মোট ৫৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৩৮, সুনামগঞ্জে ৪০, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৪২ জন।

Share





Related News

Comments are Closed