শাবিপ্রবি শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের টিকা নিতে শুরু করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকার কর্তৃক নির্ধারিত সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে নিজ নিজ এলাকায় টিকা নিচ্ছেন তারা।
বৃহস্পতিবার নিজ এলাকা সুনামগঞ্জ থেকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০১৯-২০২০ বর্ষের শিক্ষার্থী শাহ সুলতান রাসেল।
তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। করোনার টিকাগ্রহণের জন্য হল থেকে নোটিশ প্রদান করলে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করি। পরবর্তীতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের তারিখ নিশ্চিত হই। সুনামগঞ্জ সদর হাসপাতালে আমার টিকা গ্রহণের কেন্দ্র ঠিক করে দেওয়া হয়।
এদিকে আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের টিকা নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড -১৯ ভ্যাকসিন গ্রহণের জন্যে শাবিপ্রবির সকল বিভাগের অনাবাসিক শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নাম্বারসহ তালিকা আগামী ১৬জুলাই ২০২১ তারিখের মধ্যে ইংরেজি ফ্রন্টে বা বাংলা ফ্রন্টে এক্সেল ছকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় বরাবরে সফট কপি ও হার্ড কপি প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ইতোমধ্যে যে সকল বিভাগ থেকে ইংরেজি ফ্রন্টে বা বাংলা ফ্রন্টে এক্সেল ছকে পাঠানো হয়েছে তাদের আর পাঠানোর প্রয়োজন নাই।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed