পরকীয়া করায় স্ত্রীকে অর্ধনগ্ন করে ঘুরালেন স্বামী
আন্তর্জাতিক ডেস্ক: স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন এক নারী। কিন্তু ওই নারীকে ধরে এনে ‘শাস্তি’ হিসেবে অর্ধনগ্ন করে গ্রামে ঘুরিয়েছেন তার স্বামী।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, গত ৬ জুলাই ভারতের গুজরাটের আদিবাসী অধ্যুষিত দাহুদ জেলায় এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, ওই নারীর স্বামী, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা তাকে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ও মারপিট করছে। এ সময় কয়েকজন জোরপূর্বক ওই নারীর পোশাক খুলে নেয় এবং অর্ধনগ্ন করে গ্রামে ঘোরাতে থাকে। এছাড়া অর্ধনগ্ন অবস্থায় স্বামীকে কাঁধে নিয়েও গ্রামে ঘুরতে ওই নারীকে বাধ্য করা হয়।
জেলার এক পুলিশ কর্মকতা বলেন, নির্যাতিতা নারী সম্প্রতি তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। পরে তার স্বামী তাকে ফিরিয়ে আনেন। পরে গত ৬ জুলাই ওই নারীকে শাস্তি হিসেবে নগ্ন করে গ্রামে ঘোরানো হয়।
তিনি বলেন, ভিডিও দেখে ওই ঘটনায় জড়িত এবং তাদের সহযোগিতার জন্য অন্তত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed