শাবিপ্রবির ল্যাবে ২০২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে গত কয়েকদিনে করোনা সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫৩ দশমিক ৭২ শতাংশ।
বুধবার (১৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের করোনা শনাক্তকরণ ল্যাবের ইনচার্জ ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী মোঃ হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার করোনা শনাক্তকরণ ল্যাবে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৪৬৫টি নমুনা রিসিভ করা হয়। এর মধ্যে ৩৭৬টি নমুনা পরীক্ষা থেকে ২০২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে মৌলভীবাজারের ৮৩ জন, হবিগঞ্জের ৮৩ জন, সুনামগঞ্জের ৩৪ জন ও সিলেটের দুইজন রয়েছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed