করোনায় মারা গেছেন সুনামগঞ্জের আইনজীবী কানিজ রেহনুমা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের আইনজীবী কানিজ রেহনুমা ভাষার প্রাণ কেড়ে নিলো ভয়ঙ্কর ভাইরাস করোনা। তিনি বুধবার (১৪ জুলাই) ভোরে সিলেটের মাউন্ট এডোরা হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।
এডভোকেট কানিজ রেহনুমা ভাষা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রয়াত গোলাম রব্বানী এবং সাবেক এমপি ও সুনামগঞ্জের বর্তমান পিপি এডভোকেট শাহানা রব্বানীর মেয়ে।
কানিজ রেহনুমার স্বামী খন্দকার মুদাচ্ছির বিন আলী বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। মৃত্যুকালে রেহনুমা সন্তানসম্ভবা ছিলেন বলে জানা গেছে।
সুনামগঞ্জ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গ্রিন ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং হাইকোর্টের প্র্যাকটিসিং আইনজীবী ভাষার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হচ্ছে।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed