ঢাবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ জুলাইয়ের পরিবর্তে ১ অক্টোবর থেকে শুরু করার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
সভায় ১ অক্টোবর ‘ক ইউনিট’ ২ অক্টোবর ‘খ ইউনিট’, ৯ অক্টোবর ‘চ ইউনিট’, ২২ অক্টোবর ‘গ ইউনিট’ এবং ২৩ অক্টোবর ‘ঘ ইউনিট’ এর পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়।
এর আগে ৩১ জুলাই থেকে পরীক্ষা শুরুর সুপারিশ করেছিল ডিনস কমিটি এবং পরে অ্যাকাডেমিক কাউন্সিল তা অনুমোদন করেছিল।
কিন্তু দেশের কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পিছিয়ে নেওয়ার সুপারিশ করেন বিভিন্ন অনুষদের ডিনরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটের মাধ্যমে বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তি করা হয়। খ ইউনিটের মাধ্যমে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, গ মাধ্যমে ব্যবসায় শিক্ষা অনুষদ এবং চ ইউনিটের মাধ্যমে চারুকলা অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হয়। আর ঘ ইউনিটের মাধ্যমে শিক্ষার্থীরা স্ব স্ব অনুষদ থেকে অন্য অনুষদে ভর্তির আবেদন করেন।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed