Main Menu

সিলেটের দুই ল্যাবে আরো ৩৮৬ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই ল্যাবে সোমবার একদিনে নতুন করে আরও ৩৮৬ জন জনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। তারমধ্যে ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২০৮ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৭৮ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্র জানায়, সোমবার ওসমানীর ল্যাবে ২০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, সোমবার শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ৬৫ জন এবং মৌলভীবাজারের ১০৯ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed