সিলেটে ১২৮ মামলায় জমিরানা ২ লাখ টাকা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কঠোর লকডাউনের ১২তম দিনে সোমবার সিলেটে ১২৮টি মামলায় ২ লাখ ২ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত¡াববধানে সিলেট মহানগরীসহ ১৩টি উপজেলায় ৩৫টি মোবাইল টিম এদিন একযোগে অভিযান পরিচালনা করেছে।
কঠোর লকডাউন বাস্তবায়নে অন্যান্য দিনের ন্যায় সোমবারও মাঠে কাজ করেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ও র্যাব সদস্যরা। সিলেট মেট্রোপলিটন পুলিশ অন্যান্য দিনের মতো সোমবারও চেকপোস্ট বসিয়ে চালিয়েছে তল্লাশী।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, করোনাভাইরাসের ব্যাপক ও ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের প্রয়োজনে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে চেকপোস্ট, সকল থানা- ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকায় ২৪ ঘন্টা মোবাইল ডিউটিসহ নিরলসভাবে কাজ করছে। এর ধারাবাহিকতায় সোমবার লকডাউনের ১২তম দিনে বিধিনিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৮৮টি যানবাহনে মামলা, ৯৫টি আটক এবং ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৭৯ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় হয়েছে।
আটককৃত যানবাহনের মধ্যে সিএনজি অটোরিক্সা ৩০টি, মোটরসাইকেল ১৯টি, প্রাইভেট কার ৬টি ও অন্যান্য ৪০টি রয়েছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed