সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহপরাণে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জুলাই) সন্ধ্যায় শাহপরাণ থানাধীন পূর্ব ভাটপাড়ার একটি কলোনি থেকে সুমন আহমদ (২৭) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার গৌরিপুর গ্রামের মজনু মিয়ার ছেলে সুমন আহমদ সিলেটের শাহপরাণ থানা এলাকার পূর্ব ভাটপাড়া গ্রামের মুতাছির আলীর কলোনিতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়াটে থাকতেন। তিনি পেশায় রাজমিস্ত্রি। তার ৩ বছরের এক মেয়ে ও ১ বছরের এক ছেলেসন্তান রয়েছে। সুমনের বাসার পাশেই শ্বশুরের বাসা।
সুমনের বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, সুমন ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিলো। গত এক সপ্তাহ আগে স্ত্রী বাবার বাসায় চলে যান। গত শনিবার (১০ জুলাই) রাতে সুমন শ্বশুরের বাসায় খেয়ে নিজ ঘরে এসে একা ঘুমিয়ে যান। রোববার বিকাল পর্যন্ত দরজা না খুললে স্থানীয়রা জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে সুমনের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
রোববার সন্ধ্যায় শাহপরাণ থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে টিনের চালের স্টিলের তীরের সঙ্গে ঝুলতে থাকা সুমনের মরদেহ উদ্ধার করে। রোববার ভোররাতের কোনো একসময় গলায় ফাঁস দিয়ে সুমন আত্মহত্যা করেন বলে পুলিশের ধারণা।
এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, রোববার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে সুমনের মরদেহ উদ্ধার করে। বর্তমানে লাশটি ওসমানীতে আছে। ময়না তদন্তে শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed