ভারতে ভয়াবহ বজ্রপাতে নিহত ৬৮
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে তীব্র বৃষ্টিপাতের মধ্যে ভয়াবহ বজ্রপাতে ৬৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
রোববার (১১ জুলাই) দেশটির উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে তীব্র বৃষ্টিপাতের মাঝে বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এছাড়া বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন ১৭ জন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সংবাদমাধ্যমটি বলছে, রোববার বজ্রপাতে উত্তরপ্রদেশে নিহত হয়েছেন মোট ৪১ জন।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, বজ্রপাতে দেশটির রাজস্থান রাজ্যে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন শিশুও রয়েছে।
এদিকে মধ্যপ্রদেশে বজ্রাঘাতে প্রাণহানি হয়েছে ৭ জনের। তার মধ্যে দু’জন শেওপুর, দু’জন গোয়ালিয়র, একজন করে শিবপুরি, অনুপপুর, বেতুলের একজন করে বাসিন্দা রয়েছেন।
এ ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
টুইট বার্তায় মোদি বলেন, ‘রাজস্থানের কিছু জায়গায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অনেকে। এতে অনেক ক্ষতি হয়েছে। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed