শাবির চলতি অর্থবছরে বাজেট ১৪৯ কোটি ৮৯ লাখ টাকা
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের বাজেট বরাদ্দ হয়েছে একশত ৪৯ কোটি ৮৯ লাখ টাকা।
সোমবার (১২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এই তথ্য জানান।
এ অর্থবছরের বাজেটে বেতন ও ভাতাদি খাতে ৯২ কোটি ৬০ লাখ টাকা, পন্য ও সেবা খাতে ৩৪ কোটি ৬০ লাখ, গবেষণা খাতে ৬ কোটি, যানবাহন খাতে ১কোটি ৭৯ লাখ, পেনশন খাতে ৩ কোটি ৫২ লাখ, যন্ত্রপাতি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ৯ কোটি ৯৬ লাখ, অন্যান্য অনুদান ও মুলধন খাতে ১ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ২০২০-২১ অর্থবছরে বাজেট ছিল একশত ৫১ কোটি ৩৩ লাখ টাকা; যা এবার কমে দাঁড়িয়েছে একশত ৪৯ কোটি ৮৯ লাখ টাকায়। সে হিসেবে গত বারের তুলনায় এই অর্থবছরে বাজেট কমেছে ১ কোটি ৪৪ লাখ টাকা।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed