সিলেটের দুই ল্যাবে ২৪৫ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই ল্যাবে রবিবার নতুন করে আরও ২৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্র জানায়, রবিবার ওসমানীর ল্যাবে ১৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, রবিবার শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৮ জন, সুনামগঞ্জের ৩৬ জন, হবিগঞ্জের ২৩ জন এবং মৌলভীবাজার জেলার ১৭ জন রয়েছেন।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed