সিলেট বিভাগের শ্রেষ্ঠ বেসরকারী ক্লিনিক মেরী স্টোপস
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১ এ নগরীর আম্বরখানার দর্শন দেউড়ি মেরী স্টোপস বাংলাদেশ গত বছরের এপ্রিল থেকে এ বছরের মার্চ পর্যন্ত করোনাকালে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে সাফল্য র্অজন করায় সিলেট বিভাগের শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা নির্বাচিত হয়েছে।
রোববার বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে পরিবার পরিকল্পনা সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ভার্চুয়াাল আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়। সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. লুৎফুন্নাহার জেসমিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে যুক্ত ছিলেন সিলেটের সিভিল র্সাজন ডা. প্রেমানন্দ মন্ডল। পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক এ কে এম সেলিম ভূইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়।
এছাড়া, এফপিসিএস-কিউআইটি সিলেট অঞ্চলের রিজিওনাল কনসালটেন্ট ডা. মোসা: উমর গুল আজাদ সংযুক্ত থেকে বক্তব্য রাখেন। পুরস্কৃত অতিথি হিসাবে যুক্ত থেকে বক্তব্য রাখেন মেরী স্টোপস বাংলাদেশ, সিলেট ক্লিনিক এর প্রোগ্রাম অফিসার মোহন লাল দাশ।
এর আগে পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক ও যুগ্মসচিব মো. কুতুব উদ্দিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মেরী স্টোপস সিলেট ক্লিনিক, সিলেট বিভাগের শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা (ক্লিনিক) নির্বাচিত হওয়ার খবর জানানো হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed