Main Menu

সিলেটে করোনায় আরো ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৬০২

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মহামারি করোনাভাইরাসে গত চব্বিশ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ৬০২ জন। আক্রান্তের দিক দিয়ে সিলেটে এটাই সর্বোচ্চ। এর আগে গত ৯ জুলাই একদিনে সর্বোচ্চ ৪৪২ জন শনাক্ত হয়েছিলেন।

Manual3 Ad Code

রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলার ১ হাজার ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় ৬০২ জন পজিটিভ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ২১৫ জন। এছাড়া সুনামগঞ্জের ৮৮ জন, মৌলভীবাজারের ১৪২ জন ও হবিগঞ্জ জেলার ৮৭ জন রয়েছেন। এর বাইরে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৭০ জন শনাক্ত হয়েছেন। বিভাগে শনাক্তের হার ৪১.৯২ ভাগ।

একই সময়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে সিলেট জেলার ৬ জন। অপরজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৪০ জন। এদের মধ্যে ১০৫ জন সিলেটের, ৫ জন সুনামগঞ্জের, ২৭ জন মৌলভীবাজারের ও ৩ জন হবিগঞ্জের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৩ জনে। তন্মধ্যে সিলেট জেলার ১৯ হাজার ৩৮২ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৩৩০ জন, মৌলভীবাজারের ৩ হাজার ৬৬১ জন ও হবিগঞ্জ জেলার ৩ হাজার ১৭০ জন রয়েছেন।

তিনি জানান, বিভাগে সবমিলিয়ে মারা গেছেন ৫২৪ জন। এদের মধ্যে সর্বোচ্চ ৪২৫ জন সিলেট জেলার বাসিন্দা ছিলেন। এছাড়া সুনামগঞ্জের ৩৭ জন, মৌলভীবাজারের ৪০ জন ও হবিগঞ্জ জেলার ২২ জন মারা গেছেন।

Manual3 Ad Code

করোনা থেকে এখন অবধি সবমিলিয়ে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৮৭২ জন। এদের মধ্যে সিলেটের ১৭ হাজার ৫৭ জন, সুনামগঞ্জের ২ হাজা র৮৭৫ জন, মৌলভীবাজারের ২ হাজার ৮০৮ জন ও হবিগঞ্জের ২ হাজার ১৩২ জন রয়েছেন।

Manual4 Ad Code

তিনি আরও জানান, বর্তমানে সিলেট বিভাগের ৩১৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code