৫৩৮১ আইডি ও গ্রুপ মুছে দিয়েছে ফেসবুক
প্রযুক্তি ডেস্ক: ফেসবুক তার মূল নেটওয়ার্ক ও ইনস্টাগ্রাম থেকে পাঁচ হাজার ৩৮১টি বিদ্বেষপূর্ণ (ম্যালিসিয়াস) অ্যাকাউন্ট, গ্রুপ ও পেইজ মুছে ফেলেছে।
গত জুনে সংস্থাটি সাতটি দেশ থেকে আটটি নেটওয়ার্ক অপসারণ করেছে। ফেসবুক জুনে দুই হাজার ৭৮৪টি অ্যাকাউন্ট, ২০৬টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দুই হাজার ২৪৯টি পেইজ ও ১৪২টি গ্রুপ সরিয়েছে।
ফেসবুক ইরাক ও ইরানের ৬৭৫টি ফেসবুক অ্যাকাউন্ট, ১৬টি পেইজ ও ১০টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে। সেগুলি ইরানের আল-মারেফ রেডিও এবং তেহরানের আইটি ফার্ম আলবার্জ অ্যানালিসিস ও ডেভেলপমেন্টের সাথে যুক্ত ছিল।
ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে, আমরা এই অঞ্চলে অভ্যন্তরীণ তদন্তের অংশ হিসেবে কিছু সন্দেহভাজন অসঙ্গতিপূর্ণ আচরণের গোষ্ঠী পেয়েছি।
অন্যদিকে, রাজনৈতিক কারণে মেক্সিকোতে এক হাজার ৬২১টি ফেসবুক অ্যাকাউন্ট, এক হাজার ৭৯৫টি পেইজ, ৭৫টি গ্রুপ ও ৯৩টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।
ফেসবুক জানিয়েছে, মেক্সিকোর আগামী নির্বাচনকে কেন্দ্র করে এ পদক্ষেপ কার্যকর করেছে তারা। বিভ্রান্তিকর তথ্য ছড়ায় এমন অ্যাকাউন্ট ভুয়া না হলেও আমরা তা মুছে ফেলি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed