Main Menu

সিলেটে করোনায় আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৪

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিবাগে করোনা সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। লকডাউনের মধ্যেও গত কয়েকদিন থেকে থামছে না করোনা ভাইরাসের ভয়বহতা। মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৯৪ জনের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১১৮ জন।

শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬ জনের প্রাণহানী হয়। এরমধ্যে সিলেটের ৪ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ১ জনের প্রাণহানী হয়।

Manual3 Ad Code

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩৯৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ২৬২ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ৫৪ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ৩৯৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪১ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ০৯৭ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ২৪২ জন, হবিগঞ্জে ৩ হাজার ৮৩ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৫১৯ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১৮ জন। এরমধ্যে সিলেট জেলার ১০৪ জন, সুনামগঞ্জে ৪ জন ও মৌলভীবাজারে আরও ১০ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৭৩২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৯৫২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৭০ জন, হবিগঞ্জে ২ হাজার ১২৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন।

Manual1 Ad Code

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ১৬ জন, সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের আরও ১০ জন রয়েছেন। সব বিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৬৩ জন। এরমধ্যে সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ২৭ জন।

Manual2 Ad Code

গত বছরের মার্চ থেকে এ বছরের ১০ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৫১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৬ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৪০ জন রয়েছেন।

এদিকে সিলেটের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। সেই সাথে রয়েছে অক্সিজেনের সংকট।

Manual2 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code