Main Menu

করোনা প্রতিরোধে আইভারমেকটিন ব্যবহারের আহ্বান

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট মিডিয়া সংলাপ এ ‘বাংলাদেশের করোনার তৃতীয় ঢেউ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে যুক্ত হয়ে বাংলাদেশ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান, প্রফেসর ডাক্তার তারেক আলম বলেন, এখন পর্যন্ত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। কিন্তু করোনার ডেল্টা ভেরিয়েন্ট যদি আরো বাড়তে থাকে তবে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। লকডাউনের ফলে মানুষের খাদ্য সমস্যা হচ্ছে এ ব্যাপারে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

আমেরিকার টেম্পল ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের প্রধান (নেফ্রলজি) প্রফেসর ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ সাদিক বলেন, আমরা দেশের জন্য কাজ করছি। গতবার করোনা শুরু হওয়ার পর আমরা সিলেটে ২ টি করোনা হাসপাতাল চালু করেছিলাম। এবং দেশের জন্য সহায়তা হিসেবে পাঠিয়েছিলাম প্রয়োজনীয় মাক্স পিপি এবং চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী। এবারও আমাদের কিছু ইমার্জেন্সি সামগ্রী দেশে আসার পথে রয়েছে।

Manual4 Ad Code

তিনি বলেন, আইভারমেকটিন আমাদের দেশে একটি সহজলভ্য ঔষধ। আইভারমেকটিন বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে। আগে মানুষকে বাঁচাতে হবে। আইভারমেকটিন এর টায়াল দিতে অনেক সময়ের প্রয়োজন। আমাদের হাতে সময় বেশি নেই। তাই ভ্যাকসিন প্রয়োগের আগ পর্যন্ত সুস্থ অসুস্থ সকলকেই আইভারমেকটিন খেতে হবে। তিনি এই মহাদুর্যোগে বিত্তবানদের প্রতিবেশীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান। প্রবাসীরাও তাদের সহায়তার হাত বাড়িয়ে দিবেন।

Manual6 Ad Code

আমেরিকার মেট্রোপলিটন লার্নিং ইউনিভার্সিটির হূদরোগ বিশেষজ্ঞ ও পরিচালক মাসুদুল হাসান বলেন, আমরা শুরু থেকেই আইভারমেকটিন এর কথা বলে আসছি। আমাদের বাংলাদেশ সরকারের বিভিন্ন বাহিনী আইভারমেকটিন ব্যবহার করে প্রচুর উপকৃত হয়েছে। আগে সম্মুখ সারির যোদ্ধাদের অনেকেই মারা গেছেন। আইভারমেকটিন ব্যবহারের ফলে এখন তাঁদের মৃত্যুর হার শূন্যের কোঠায় নেমে এসেছে। আইভারমেকটিন কৃমির ঔষধ বলে হেলাফেলা করবেন না। ভ্যাকসিন প্রয়োগ না করা পর্যন্ত আইভারমেকটিন খালি পেটে খেতে হবে দশ দিন পর পর। তিনি বলেন, আমেরিকায় ভ্যাকসিনের তালিকায় বাংলাদেশের নামও ছিল না। তাঁদের চারজনের প্রচেষ্টায় আমেরিকান সরকার ভ্যাকসিন প্রদান করেছে।

Manual8 Ad Code

মাসুদুল হাসান বলেন, বিভিন্ন দেশে ভ্যাকসিন এর জন্য তৎপরতা চালাচ্ছেন। আশা করা যায় অচিরেই সেসব দেশ থেকে ইতিবাচক সাড়া পাবেন। তিনি আরো উল্লেখ করেন, ‘বঙ্গবন্ধু ভ্যাকসিন’ নামে বাংলাদেশে একটি ভ্যাকসিন আবিষ্কারের কার্যক্রম চলছে। এই ভ্যাকসিন করোনার যেকোনো ভেরিয়েন্ট এ কাজ করার উপযোগী করে তৈরি করা হচ্ছে । আইভারমেকটিনকে হেলা না করে ব্যবহার করুন। পাশাপাশি মাক্স ব্যবহার করুন। আপাতত এটাই রক্ষাকবচ।

সিলেটমিডিয়া ইতিমধ্যে করোনার উপর বেশ কয়েকটি লাইভ অনুষ্ঠান করেছে। প্রত্যেকটি লাইভ অনুষ্ঠানেই করোনা প্রতিরোধে আইভারমেকটিন ব্যবহার করার কথা বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন। আজকের অনুষ্ঠানে আইভারমেকটিনের প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুল।

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code