Main Menu

চেঙ্গেরখালে ভলগেটের ধাক্কায় নৌকাডুবি, মাঝি নিখোঁজ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারস্থ চেঙ্গেরখাল নদীতে চেঙ্গেরখাল সেতু সংলগ্ন এলাকায় ভলগেটের ধাক্কায় মাঝিসহ একটি নৌকা ডুবে গেছে। বুধবার (৭ জুলাই) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

জানা যায়, নন্দীরগাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামের মন্তাজ আলীর ছেলে রুমেল আহমদ (২৮) একটি যাত্রীবাহী নৌকা নিয়ে (ছালিয়া পাগলামোড়া) হতে সালুটিকর বাজারের দিকে আসছিলেন। তবে নৌকাতে এসময় কোনো যাত্রী ছিলেন না। দুপুর ১২টার দিকে গোয়াইনঘাটগামী একটি ভলগেট রুমেলের নৌকাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাঝিসহ নৌকাটি ডুবে যায়। পরে আর নৌকা ও রুমেলের হদিস পাওয়া যায়নি।

Manual8 Ad Code

খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের টু-আইসি এসআই জহিরুল ইসলাম একদল পুলিশ নিয়ে পালিয়ে যাওয়ার পথে চলিতাবাড়ী এলাকা থেকে ভলগেটটি আটক করেন।

Manual8 Ad Code

অপরদিকে, বিকাল ৪ টার থেকে সিলেট থেকে যাওয়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই এলাকায় মাঝির খোঁজ করছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, সালুটিকর বাজারস্থ চেঙ্গেরখাল নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ভলগেটের সাথে ধাক্কা লেগে একটি নৌকা মাঝিসহ ডুবে যায়। এখনো পর্যন্ত নদীতে ডুবে যাওয়া রুমেল নামের ওই যুবকের সন্ধান মেলেনি। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code