Main Menu

দোয়ারাবাজারে বানের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বানের পানিতে খেলতে গিয়ে ডোবায় পড়ে মারা যায় ফারিয়া বেগম (৫)। সে উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের হাজারীগাঁও গ্রামের আফিজ আলীর মেয়ে।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকালে বাড়ির সকলের অজান্তে বানের পানিতে খেলতে যায় শিশু ফারিয়া। কিছুক্ষণ পর তাকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাকে এদিক-সেদিক খুঁজতে থাকেন। এক পর্যায়ে নিজ বাড়ির পিছনে পার্শ্ববর্তী ডোবা থেকে তার ভাই শাহার ইসলাম তার মৃতদেহ উদ্ধার করেন।

Manual1 Ad Code

দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান জানান, নিজ বাড়ির পিছনের ডোবায় পড়ে মারা যায় শিশু ফারিয়া। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code