লকডাউনে সিলেটে আড়াইলাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে সিলেট জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার সিলেট মহানগর ও সকল উপজেলায় অভিযানকালে ২৪৬টি মামলা ও ২ লাখ ৫২ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, মঙ্গলবার দিনব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিধি অমান্য করায় ২৪৬ টি মামলা এবং ২ লাখ ৫২ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়। কোর্ট পরিচালনা কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় পুলিশ র্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম নিয়োজিত ছিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed