Main Menu

বালাগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা টি ঘটেছে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে। নিহত মিজান উদ্দিন (২২) মৃত জলাল উদ্দিনের পুত্র।

কী কারণে মিজান আত্নহত্যা করেছে এ ব্যাপার কিছু জানা যায়নি। রহস্যজনক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রতিবেশি সূত্রে জানা যায়, মিজানের মা অসুস্থ থাকায় তিনি নিজ পিত্রালয়ে থাকেন। বাড়িতে শুধু মিজান ও তার এক ছোট বোন থাকেন।

গত রবিবার (৪ জুলাই) দিবাগত রাতে ভাই বোন একসাথে খাবার খেযে মিজান তার শয়ন কক্ষে ঘুমাতে যায়।

পরদিন সোমবার সকালে মিজানের শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে উড়না দিয়ে তার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ সোমবার দুপুরে ঘটনাস্থলে পৌছে মরদেহের সূরতহাল রির্পোট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি জানান, এ ঘটনায় বালাগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed