কমলগঞ্জে ১৭ মামলায় চার হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় ব্যবসায়ীসহ যানবাহন চালকদের বিরুদ্ধে ১৭টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৬ষ্ঠ দিন কঠোর লকডাউনের এ সময় সরকারি বিধিনিষেধ অমান্য করায় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১৭টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট আশেকুল হক উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন।
কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা আশেকুল হক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি লকডাউনে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed