মৌলভীবাজারের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (৫ জুলাই) দুপুরে ডিসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাসার সকলের ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তানের পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে আছি।
উল্লেখ্য, মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন মীর নাহিদ আহসান। গত বছরের ৫ জুলাই তিনি জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
এদিকে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২টি নমুনা পরীক্ষায় রেকর্ড ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যুবরণ করেছেন একজন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed