Main Menu

দিরাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ের ধলবাজারে সোমবার সকালে লেচু মিয়া (৩৫) নামের এক ওয়ার্ড যুবলীগ সভাপতিকে প্রকাশ্যে দিবালোকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত লেচু মিয়া ভাটিধল গ্রামের হামিদ আলী মিয়ার পুত্র। জমিজমা ও রাস্তা সংক্রান্ত বিরোধ নিয়ে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , দিরাই উপজেলার ভাটিধল গ্রামের হামিদ আলীর পুত্র লেচু মিয়ার সাথে প্রতিবেশী আব্দুস শহিদের পুত্র দুবাই ফেরত জেন্টু মিয়ার (২৮) বিরোধ ছিল। সোমবার সকাল সাড়ে ১০ টায় লেচু মিয়া ধলবাজারে একটি সেলুনে বসা ছিলেন। এর জের ধরে জেন্টু মিয়া ধারালো ছোরা দিয়ে লেচু মিয়ার গলায় কোপ দেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়ল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী জানিয়েছেন , নিহত লেচু মিয়া তাড়ল ইউনিয়ন যুবলীগের ১ নং ওয়ার্ড সভাপতি ছিলেন।

দিরাই থানার ওসি আজিজুর রহমান জানিয়েছেন, হত্যাকান্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। জমিজমা ও রাস্তা সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তদন্তে বিস্তারিত কারন বেরিয়ে আসবে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ঘাতকদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed