Main Menu

সিলেটে টিলা কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া এলাকায় অবৈধভাবে টিলা কাটার দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

এসময় ৬ জনকে আটক করলেও দুজনকে জরিমানা করে বাকি ৪ জনকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

পুলিশ জানায়- শনিবার (৩ জুলাই) দিবাগত মধ্যরাতে এসআই (নি.) অমিত সাহা সহ এয়ারপোর্ট থানার একদল পুলিশ রাত্রিকালীন দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কিছু লোক বনকলাপাড়া লাল-সবুজ গলিস্থ টিলার মাটি কাটছে। পরে আনুমানিক সোয়া ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা বনকলাপাড়ার মৃত অরুন চন্দ্র’র ছেলে রাজন চন্দ্র (৩৫), একই এলাকার মখলিছুর রহমানের ছেলে জসিম উদ্দিন (২৬), পশ্চিম পীরমহল্লাহ এলাকার মৃত ভুলনের ছেলে রহিসুল ইসলাম (৪৫), একই এলাকার আজিজুর রহমানের ছেলে নাইম আহমেদ (২০), মৃত আতিক মিয়ার ছেলে রাসেল আহমদ (২০) ও আফসর মিয়ার ছেলে আক্তার মিয়া (২২) কে টিলা কাটারত অবস্থায় আটক করেন।

খবর পেয়ে পরিবেশ অধিদপ্তর, সিলেট এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমরান হোসাইন ঘটনাস্থলে এসে টিলা কাটার অপরাধে আটক রাজন চন্দ্র ও রহিসুল ইসলামকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধীত/২০১০) এর ১৫/১ ধারার ৬/খ লঙ্ঘন করার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করেন।

এছাড়া বাকি ৪ শ্রমিককে ভবিষ্যতের জন্য সতর্ক করে অব্যাহতি প্রদান করা হয়।

Share





Related News

Comments are Closed