কমলগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, থানায় মামলা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের রিকিয়াশন পাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে মামলায় অভিযুক্ত প্রধান আসামী এখনো পলাতক রয়েছে।
নির্যাতিাতা শিশুটির পিতা দীপক রিকিয়াশন ও মা পার্বতী রিকিয়াশন জানায়, বৃহস্পতিবার সকালে মেয়ে নুনু ওরপে (সৌরভী) (৪) ও ছেলে সৌরভকে (৮) ঘরে রেখে বাগানে কাজে চলে যায়। কাজ শেষে সন্ধ্যায় ঘরে ফিরলে রাতে ছেলে সৌরভ (৮) জানায়, দুপুরে মাধবপুর চা-বাগানের মোহনলাল ভর (৩৫) বোন নুনুকে (সৌরভী) নষ্ট করার চেষ্টা করেছে।
ঘটনার খবর পেয়ে মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু,সদস্য সাবিদ আলি সহ কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক পবিত্র শেখর দাশ ও মহাদেব বাছাড় ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় শুক্রবার রাতে শিশুর মা পার্বতী রিকিয়াশন বাদী হয়ে মাধবপুর চা বাগানের মৃত সিতারাম ভরের ছেলে মোহনলাল ভরকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মোহনলাল ভর এলাকা থেকে পালিয়ে গেছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে আসামী পালিয়েছে। তবে আসামীকে গ্রেফতার করার জন্য পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed