দেশে করোনায় আরও ১৩৪ মৃত্যু, শনাক্ত ৬২১৪
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা রোধে চলমান সাত দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১২ জনে।
এ ছাড়া এসময়ে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৬ হাজার ২১৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন।
শনিবার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৬৮৭ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ।
এর আগে শুক্রবার (২ জুন) চলমান লকডাউনের প্রথম দিনে দেশে সর্বোচ্চ ১৩২ জনের মৃত্যু হয়। এছাড়া শনাক্ত হয় আরও ৮ হাজার ৪৮৩ জন। ২৭ জুন দেশে তৃতীয় সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়। চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় চতুর্থ সর্বাধিক ১১২ জনের মৃত্যু হয়। এছাড়া গত ১৬, ১৭, ১৮ ও ২৫ এপ্রিল ধারাবাহিকভাবে শতাধিক মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed