সিলেটের দুই ল্যাবে আরো ২৩১ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আরো ২৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৫৬ জন এবং শাবির ল্যাবে ৭৫ জনের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার (১ জুলাই) নমুনা পরীক্ষায় তাদের দেহে করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে বৃহস্পতিবার ১৫৬ জনের করোনা পজেটিভ এসেছে। আজ এ ল্যাবে ৩৭৫টি নমুনা পরীক্ষা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, আজ বৃহস্পতিবার ওসমানীর পিসি-আর ল্যাবে ৩৭৫টি নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা পজেটিভ এসেছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি পিসিআর ল্যাবে আরো ৭৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ জি এম নুরনবী আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ল্যাবে মোট ২৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের কিছু নমুনা মিলিয়ে ২৮২টি নমুনা পরীক্ষা করে ৭৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ২০ জন, হবিগঞ্জের ১৫ জন ও মৌলভীবাজার জেলার ৪০ জন রয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed