ঢাবি ছাত্র সিয়াম ব্রহ্মপুত্র নদে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছেন সিয়াম (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। নিখোঁজ ওই ছাত্র উপজেলার পলবান্দা ইউনিয়নের চরচাড়িয়া গ্রামের উমর আলী বিএসসির ছেলে।
ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র সিয়াম। তিনি স্থানীয় সরকারি নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উমর আলী বিএসসির ছেলে। বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন সিয়াম।
সন্ধ্যার আগ মুহূর্তে পৌর শহরস্থ পাইলিং ঘাটে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদে সিয়াম গোসল করতে নামেন।
এ সময় লিমন এবং জিহান নামে তার দুই বন্ধু সঙ্গে ছিল। গোসল করার এক পর্যায়ে হঠাৎ করে সিয়ামকে খুঁজে পাওয়া যাাচ্ছিল না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ সিয়ামকে উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed