বিশ্বনাথে কঠোর লকডাউনে পশুর হাট
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজারে বসেছে বিশাল গরু ছাগলের হাট। বৃহস্পতিবার সকাল থেকে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে এ পশুর হাট চলতে দেখা গেছে। এতে অধিকাংশ লোকজনকে মাস্ক ও স্বাস্থ্যবিধি না মেনে হাটে উপস্থিত হতে দেখা গেছে। খবর পেয়ে প্রশানের লোকজন বৈরাগী বাজারে উপস্থিত হলে পালিয়ে যান ইজারাদারসহ ক্রেতা বিক্রেতা।
এদিকে, সিলেটের বিশ্বনাথ পৌর শহরে কঠোর লকডাউনের প্রথম দিনে ছিলো খুবই নিরবতা। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পৌর শহরে টহল দিতে দেখা যায় সিলেটের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক, থানা পুলিশ এবং সেনাবাহীনিকে।
এসময় স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকান ও মাস্ক না পড়ায় পথচারিকে জরিমানা করা হয়েছে বলে জানান বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
এদিকে, করোনার সংক্রমন রোধে আবারো কঠোর লকডাউনে মাঠে থাকছে সেনাবাহিনী। এছাড়া থাকবে বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী। আজ ১ জুলাই ভোর ৬টা থেকে ১ সপ্তাহের জন্য লকডাউন শুরু হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed