Main Menu

কোম্পানীগঞ্জে চার দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে কঠোর লকডাউন চলছে। লকডাউন কার্যকর করতে উপজেলাজুড়ে ভ্রাম্যমাণ আাদালতের অভিযান পরিচালিত হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান চলে। নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন আচার্য ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুসা। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬ টা থেকে উপজেলা সদর, থানাবাজার, টুকেরবাজার, ভোলাগঞ্জ বাজার এবং বঙ্গবন্ধু মহাসড়কে তারা টহল দিতে শুরু করেন।

লকডাউন অবস্থায় সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে যাত্রীবাহী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলার বাজারগুলোতে নিত্যপণ্যের ও ওষুধের দোকান বাদে সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।

এদিকে, সরকারঘোষিত কঠোর লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে চার দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, লকডাউন বাস্তবায়নে আমরা তৎপর রয়েছি। সকাল ৬টা থেকে পুলিশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না।

ইউএনও সুমন আচার্য জানান, বিধিনিষেধ কার্যকর করতে উপজেলাজুড়ে অভিযান পরিচালিত হচ্ছে। লকডাউনের শর্ত অমান্য করায় চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সাতদিনের জন্য দেশজুড়ে কঠোর লকডাউন জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এই লকডাউন চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত।

Share





Related News

Comments are Closed