কমলগঞ্জে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন, জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মানায় ২০টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশেকুল হক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী। এ সময় সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ক্যাপ্টেন মো. মামুনুর রহমান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসানসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশেকুল হক জানান, লকডাউন চলাকালীন অযথা ঘর থেকে বের হওয়া যাবে না। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মেনে দোকানপাট, শপিংমল খোলা রাখা এবং অপ্রয়োজনে ঘুরাঘুরি করার দায়ে সংক্রমণ আইন ২০১৮-এর ২৪ ধারামতে ১টি মামলায় ও দন্ডবিধির ২৬৯ দ্বারায় ১৯টি মামলায় ৬ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed