Main Menu

কোম্পানীগঞ্জে পিকআপ চাপায় মোটর মেকানিকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে মাছ বহনকারী পিকআপ চাপায় সোহেল আহমদ (২৪) নামে এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের ইসলামপুর লাল মঞ্জিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় লোকজন পিকআপটি আটক করতে সক্ষম হলেও চালক গাড়ি রেখে দ্রুত স্থান ত্যাগ করে।

নিহত সোহেল কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ঢালারপাড় গ্রামের হেলাল আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টুকেরবাজারে একটি টিভিএস শো-রুমে মোটর মেকানিকের কাজ করছিলেন।

টুকেরবাজারের টিভিএস শো-রুমের পরিচালক আনোয়ার হোসেন রবি জানান, সোহেল পাঁচ বছর ধরে তার দোকানে মোটর সাইকেলের সার্ভিসিং এর কাজ করছে। বুধবার একটি মোটরসাইকেল মেরামত করতে পরীক্ষামূলক চালাচ্ছিলো সোহেল। বিপরীত দিক থেকে হঠাৎ একটি পিকআপ এসে মোটরসাইকেলসহ সোহেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

সোহেলের মামা টুকেরবাজারের ব্যবসায়ী আরাফাত জানান, গাড়ির চালক বেপরোয়া গতিতে পিকআপটি চালাচ্ছিলো। প্রত্যক্ষদর্শী অনেকেই সেটি দেখেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকআপটি আটক করে থানায় আনা হয়েছে।

Share





Related News

Comments are Closed