বিশ্বনাথে কৃষ্ণচূড়া চারা রোপণের উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি : প্রকৃতির সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সড়কের দু’পাশে এক হাজার কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে রশিদপুর থেকে বিশ্বনাথ পর্যন্ত সড়কের দু’পাশে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস। জলবায়ু পরিবর্তন রোধে, পৌরসভার অর্থায়নে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এ উদ্যোগ নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুনু মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর প্রমুুখ।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed