Main Menu

ইতালির উপকূলে নৌকা ডুবে ৭ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ভূমধ্যসাগরে একটি নৌকা উল্টে ৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) ইউরোপীয় দেশটির দ্বীপ লাম্পেদুসা থেকে ৭ কিলোমিটার দূরে নৌকাটি উল্টে যায়।

নৌকাটি থেকে ৪৬ যাত্রীকে জীবিত উদ্ধার করে ভূমধ্যসাগরীয় দ্বীপটিতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ৯ আরোহী এখনও নিখোঁজ রয়েছেন।-খবর রয়টার্স ও আরব নিউজের

ইতালির কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, আট মিটার দীর্ঘ নৌকাটিতে ৬০ জনের বেশি অভিবাসীপ্রত্যাশী ছিলেন। লাম্পেদুসা থেকে সাত মাইল দূরে একটি নৌকা থেকে উদ্ধারের আর্তনাদ আসার পর তাতে সাড়া দিয়েছে কোস্টগার্ড।

তারা বলেন, নৌকাটি হঠাৎ করে অবস্থান বদল করায় সেটি উল্টে গেছে। লাম্পেদুসা ইতালির চেয়েও আফ্রিকার কাছে।

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষ সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিতে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ পাড়ি দিতে দেখা যাচ্ছে।

অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে ঢোকার অন্যতম প্রধান পথ ইতালিতে এই আগমনের সংখ্যা মাঝখানে কিছুটা কমেছিল। এ বছর ফের তা বাড়তে শুরু করেছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইতালিতে প্রায় ১৯ হাজার ৮০০ অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৬ হাজার ৭০০-র সামান্য বেশি।

মঙ্গলবার (২৯ জুন) রাতে চারটি নৌকায় করে আরও প্রায় ৩০০ অভিবাসনপ্রত্যাশী লাম্পেদুসা দ্বীপে নেমেছে।

 

Share





Related News

Comments are Closed