Main Menu

সিলেটে উর্ধ্বগতিতে বাড়ছে করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে উর্ধ্বগতিতে বাড়ছে করোনা শনাক্তের হার। মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন ওই ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৮২ জনের। শনাক্তের হার প্রায় ৪৩ শতাংশ।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করে বলেন, শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৮২ জন, সুনামগঞ্জ জেলার ১৭ জন, হবিগঞ্জ জেলার ৬ জন এবং হবিগঞ্জ জেলার ১৫ জন।

এরআগে সিলেট বিভাগে সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় শনাক্তের হার ছিল ২৯.৪৯ ভাগ। এদিন এ বিভাগে ৮৭৫ জনের নমুনা পরীক্ষায় ২৫৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া, গত রবিবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে ৭৬১টি নমুনা পরীক্ষায় ২৩৪টি পজিটিভ শনাক্ত হয়। এদিন শনাক্তের হার ছিল ৩০.৭৪ ভাগ।

Share





Related News

Comments are Closed