লাইভ অডিও চালু করেছে ফেসবুক
প্রযুক্তি ডেস্ক: লাইভ অডিও সার্ভিস চালু করেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস (এপি) থেকে জানা গেছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্য বর্তমানে এই সার্ভিসটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সঙ্গে রয়েছে পডকাস্ট সুবিধা।
ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ জানিয়েছেন, শিগগিরই এই লাইভ অডিও সার্ভিস বিশ্বব্যাপী চালু করা হবে।
একটি লাইভ অডিও সেশনে সর্বোচ্চ ৫০ জন অংশগ্রহণ করতে পারবেন। ব্যবহারকারীরা ফেসবুক চালাতে চালাতে মিনি প্লেয়ার কিংবা ফুল-স্ক্রিন প্লেয়ারে অডিও শুনতে পারবেন ইউরোপীয় সংবাদমাধ্যম নর্থ স্টেট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অডিও লাইভ চলাকালে শ্রোতারা হ্যান্ড-রেইজ অপশনের মাধ্যমে আলোচনায় অংশ নিতে পারবেন। রয়েছে রিয়েল টাইম রিয়্যাক্ট করারও ব্যবস্থা।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed