তাহিরপুরে নিখোঁজ দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে স্রোতের কবলে পড়ে নিখোঁজ নৌকার মাঝি হারিছ মিয়ার লাশ ২৭ দিন পর ভাসমান অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। অপরদিকে একই দিনে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের বলদার হাওর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা আরো এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া বড়টেক খেয়াঘাট সংলগ্ন এলাকায় পাহাড়ি ঢলের পানিতে লাশ ভেসে উঠতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে খবর পেয়ে থানার এসআই মোহাম্মদ শাহাদাৎ হোসাইন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে। পরে নিহত খেয়া নৌকার মাঝির স্বজনরা হারিছ মিয়ার লাশ শনাক্ত করেন।
অপরদিকে একই দিনে বাদাঘাট ইউনিয়নের বলদার হাওরে অজ্ঞাতনামা এক জনের লাশ ভেসে উঠতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার নিখোঁজ নৌকার মাঝিসহ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৩১ মে সকালে বারেক টিলা সংলগ্ন যাদুকাটা নদীর বারেকটিলা সংলগ্ন খেয়াঘাটে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতের কবলে পড়ে নিখোঁজ হন খেয়া নৌকার মাঝি হারিছ মিয়া।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed