দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল মডার্নার টিকা
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চতুর্থ টিকা হিসেবে বাংলাদেশে মডার্নার তৈরি করোনাভাইরাসের ২৫ লাখ ডোজ টিকা আগামী ২ অথবা ৩ জুলাই এসে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে বাংলাদেশকে উপহার হিসেবে যে ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র তা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বাংলাদেশে টিকা পাঠানোর প্রক্রিয়া শুরুর তথ্য নিশ্চিত করেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, বিশ্বব্যাপী মহামারি অবসানে নেতৃস্থানীয় ভূমিকা পালনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন পরিবহন শুরু হবে। মহামারির গুরুত্ব বিবেচনায় চলতি সপ্তাহেই এ ভ্যাকসিন সরবরাহ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে গত শনিবার (২৬ জুন) কোভ্যাক্সের অধীনে বাংলাদেশকে উপহার হিসেবে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। এক টুইটে তিনি বলেন, সানন্দে ঘোষণা করছি যে বাংলাদেশ খুব শিগগির গাভি (বৈশ্বিক ভ্যাকসিন জোট)-এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণের কাছ থেকে ২৫ লাখ ডোজ মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন উপহার পাবে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed