গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে জলাশয়ে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু ঘটেছে। তারা দুজন একে অপরের বোন ছিলো। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই বোন সাবিয়া (৭) ও কল্পনা (৫) ফতেহপুর গ্রামের রিপন আহমদের মেয়ে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাবিয়া ও কল্পনা খেলতে গিয়ে বাড়ির পাশের জলাশয়ে পড়ে যায়। পরিবারের লোকজন খুঁজাখুঁজির এক পর্যায়ে জলাশয়ে শিশু দুটির লাশ ভেসে থাকতে দেখেন।
তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed