কমলগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হেপী আক্তার (২৮) নামে এক তরুণীর বিষপানে রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রোববার দুপুরে সে বিষপান করলে সোমবার দিবাগত রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যু নিয়ে এলাকায় চলছে কানাঘোষা। সে কমলগঞ্জ পৌরসভার খুশালপুর এলাকার মৃত এলাইছ খার মেয়ে।
স্থানীরা জানান, দীর্ঘদিন ধরে বড় ভাই জাহাঙ্গীর মিয়ার স্ত্রী তানিয়ার সাথে মনোমালিন্য চলছিল হেপী আক্তারের। এ ঘটনার জের ধরে গত রোববার হেপী আক্তার বিষপান করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির একদিন পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
তবে মৃত হেপীর পরিবারের দাবী, বেশ কিছুদিন ধরে হেপী মানসিক ভারসাম্যহীন ছিল। গত বোববার পরিবারের অগোচরে সে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে হেপীকে মারা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে সে বিষয়ে এলাকায় বেশ গুঞ্জন উঠেছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed