Main Menu

সিলেটে ১২৫৮ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর থানা এলাকায় ও হবিগঞ্জ জেলার মাধবপুরে র‌্যাব পৃথক অভিযান চালিয়ে ৪ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় র‌্যাব তাদের কাছ থেকে ১২৫৮ পিস ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে জৈন্তাপুর ও মাধবপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।

সোমবার (২৮ জুন) সংশ্লিষ্ট থানা পুলিশ গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

র‌্যাব জানায়, র‌্যাব-৯ এর একটি দল গত ২৭ জুন রোববার রাতে সিলেটের জৈন্তাপুর থানাধীন লক্ষী প্রসাদ গ্রাম থেকে ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩১৮ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে- জৈন্তাপুর থানাধীন সাতারখাই গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে আব্দুল করিম (৫৫), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সুহেল আহমদ (২৫) ও একই থানাধীন হেমুভাটা পাড়া গ্রামের পুলিন সরকারের ছেলে অরুন সরকার (৩৯)। ধৃত অরুন সরকার বর্তমানে সিলেট নগরীর শাহপরান থানাধীন পশ্চিম ভাটপাড়ায় বসবাস করতো। সে দৈনিক তরুণ কন্ঠের সিলেট ব্যুরো চিফ ও অনলাইন নিউজ পোর্টাল সিএন বাংলাদেশ’র সম্পাদক ও প্রকাশক বলে জানা গেছে।

এছাড়া র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর থানাধীন ১১নং বাঘা সুরাই উনিয়নের ২নং ওয়ার্ডের বাখরনগর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী কামাল মিয়াকে (৩১) গ্রেফতার করেছে। এসময় র‌্যাব তার কাছ থেকে ৯৪০ ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত কামাল মিয়া মাধবপুর থানাধীন পুরাইগলা গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (২৭ জুন) রাতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

 

Share





Related News

Comments are Closed