ভারত থেকে অনুপ্রবেশকালে নাইজেরিয়ান নাগরিক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার তামাবিলে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি।
সোমবার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে তামাবিল স্থলবন্দরের পিছন দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।
আটককৃত নাইজেরিয়ান নাগরিকের নাম ওনিবুকুউউউ স্ট্যালি ইজিডাব্লু (ONYEBUCHUKWU STANLEY EGWU)। বয়স ৩১ বছর এবং তার পাসপোর্ট নাম্বার-A10342855।
সিলেট ৪৮ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার মো. সুরুজ মিয়ার নেতৃত্বে একদল বিজিবি তামাবিল স্থলবন্দরের পিছনে অবস্থান নেয়। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে ওই নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তবে সতর্ক বিজিবি জোয়ানরা তাকে ধাওয়া করে আটক করে ফেলেন।
৪৮ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল আবু ইউসুফ জামিল বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে গোয়ইনঘাট থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed