কমলগঞ্জে ছাগলে ধান খাওয়া নিয়ে প্রাণ গেল একজনের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে শহীদ মিয়া (৩৬) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) বিকাল ৪টার দিকে কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি কাঁঠালকান্দি গ্রামের হামিদ মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
জানা যায়, কাঁঠালকান্দি গ্রামের দুদু মিয়ার জমির রোপিত ধান খাচ্ছিল একই গ্রামের শহীদ মিয়ার একটি ছাগল। এ নিয়ে উভয়পক্ষের মাঝে তর্কবিতর্ক শুরু হলে এক পর্যায়ে দুদু মিয়া ও তার ভাই বাচ্চু মিয়া শহীদ মিয়াকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে। এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় শহীদ মিয়াকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ দুদু মিয়াকে আটক করেছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুদু মিয়া নামের একজনকে আটক করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed