সুনামগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে বিরোধে কলেজ ছাত্র খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নাজিমুল ইসলাম নাজিম জায়গীরদার (১৯) নামে স্নাতক ক্লাসে (বি এ) অধ্যয়নরত এক ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত নাজিম উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের আনছার মিয়া জায়গীরদারের ছেলে।
আশংকাজনক অবস্থায় খালিছ মিয়া জায়গীরদার (৩৫), ওয়াকিব মিয়া জায়গীরদার(৪০) ও জিলু মিয়া জায়গীরদার (৩৬) নামের তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকালে বড়মোহা গ্রামের ঈদগাহের মাঠে গ্রামের ছেলেরা ক্রিকেট খেলছিল। খেলাকে কেন্দ্র আনছার মিয়ার ছেলে নাজিমুল ইসলাম জায়গীরদার ও একই গ্রামের পুতুল খাঁনের ছেলের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খাঁ গোষ্ঠীর লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নাজিমুল ইসলামের লোকদের উপর আক্রমণ চালালে তারা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তখন প্রতিপক্ষের লোকজন নাজিম মিয়ার বাড়িতে গিয়ে আক্রমণ চালিয়ে সুলফি দিয়ে তার বুকে ও খালিছ মিয়ার পেটে ঘাই মারে ও অপর দুজনকে আহত করে। তখন ঘটনাস্থলে ৪ জনই গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নাজিম মিয়া মৃত্যবরণ করেন এবং আশংকাজনক অবস্থায় অপর ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই নাজিম মিয়া মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, নিহত নাজিমুল ইসলাম জাউয়া বাজার ডিগ্রি কলেজে স্নাতক ক্লাসে অধ্যয়নরত ছিল।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed