Main Menu

সিলেটের তিন ল্যাবে ১৭৯ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের তিন ল্যাবে নমুনা পরীক্ষায় ১৭৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব, শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট বক্ষব্যধি হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। ল্যাব সূত্রে এসব তথ্য জানা গেছে।

ল্যাব সূত্র জানায়, রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সিলেটের বিভিন্ন জায়গার বাসিন্দা।

এছাড়া রবিবার শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ৫৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সিলেটের ৪ জন, হবিগঞ্জের ১৭ জন, মৌলভীবাজারের ৩৬ জন ও সুনামগঞ্জের ১ জন রয়েছেন।

এদিকে সিলেট বক্ষব্যধি হাসপাতাল ল্যাবে রবিবার নমুনা পরীক্ষা শেষে ১০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

Share





Related News

Comments are Closed